শেরপুরের সাংবাদিক ও সাহিত্যিক রফিক মজিদের লেখা ভ্রমণকাহিনী ও মুুক্তিযুদ্ধে স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘মেঘালয়ে ফিরেদেখা-৭১’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব তার সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, এডিসি (সার্বিক) ওয়ালিউল হাসান, এডিএম তোফায়েল আহমেদ, জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিম, সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, বইটির মূল ভূমিকার অধিকারী সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, সাংবাদিক আব্দুর রহিম বাদল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, নালিতাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, শেরপুর টাইমস ডটকম সম্পাদক শাহরিয়ার মিল্টন,গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, প্রভাষক ড. আনিসুর রহমান আকন্দ, সাহিত্যিক জ্যোতি পোদ্দার, কবি রাবিউল ইসলাম, ছড়াকার আশরাফ আলী চারু, সাংবাদিক সুজন সেন, কাজি মাসুম, মনিরুজ্জামান রিপন, মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, অ্যাডভোকেট সুরুজ্জামান, অ্যাডভোকেট মোহসিন মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।

বইটি বাবাই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এবারের ঢাকা অমর একুশে গ্রন্থমেলায় ৫৬০ নং নিজস্ব স্টলে পাওয়া যাচ্ছে।