কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার শালমারা এলাকায় গত সোমবার গভীর রাতে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জুয়াড়িদের কাছ থেকে ৬৫ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।