মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল সকালে শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।