নেত্রকোনার মদনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সকাল থেকে দফায় দফায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশের হাওরে আলমশ্রী মাখনা ও নোয়াগাঁও পাঁচ আলমশ্রী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ডিবি পুলিশ চেষ্টা চালায়।