চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সুজিত কুমার বৈঠকে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।