প্রতি বছরের মতো এবারো ঠাণ্ডা পানি ও বরফ নিয়ে রোজাদারের পাশে দাঁড়িয়েছে যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। গতকাল বিকালে প্রথম রমজানে খড়কী এলাকার আইডিয়া মোড়ে (পুরাতন জেবিন মোড়) খড়কী মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ কার্যক্রম উদ্বোধন করেন। ২০১৯ সাল থেকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি প্রতি রমজানে যশোর শহরের খড়কী এলাকায় মাসব্যাপী বিনামূল্যে রোজাদারের জন্য ইফতারে ঠাণ্ডা পানি সরবরাহ করে। আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা হামিদুল হক শাহীন বলেন, ‘রমজানে নিম্নবিত্ত মানুষের মাঝে এ প্রকল্প বিশেষ আবেদন সৃষ্টি করে।’
ঠাণ্ডা পানি নিয়ে রোজাদারের পাশে আইডিয়া
প্রতি বছরের মতো এবারো ঠাণ্ডা পানি ও বরফ নিয়ে রোজাদারের পাশে দাঁড়িয়েছে যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা।
প্রতি বছরের মতো এবারো ঠাণ্ডা পানি ও বরফ নিয়ে রোজাদারের পাশে দাঁড়িয়েছে যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা।










