কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আয়োজনে গতকাল দুপুরে শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার কথা জানান আয়োজকরা। সমাবেশে জেলার নয়টি উপজেলার কয়েকশ কৃষি উদ্যোক্তা অংশ নেন।