তিন পার্বত্য জেলায় চাষ উপযোগী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত জাতগুলোর সম্প্রসারণ ও শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।