প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী বলেছেন, দেশে এবং বিদেশে আপসহীন নেতা হিসেবে পরিচিত ছিলেন বঙ্গবন্ধু। প্রগাঢ় নেতৃত্বের কারণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একত্রিত করে মাত্র নয় মাসের মধ্যেই এ দেশ স্বাধীন করেছিলেন সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে। ইন্টারন্যাশনাল পলিসিতে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। রোববার রাতে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’
শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, হাজার বছর ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আসছিল বাঙালি জাতি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল এ জাতিকে মুক্ত করতে হবে এবং সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে জাতিকে মুক্ত করেছিলেন।










