রংপুর, চিলাহাটি ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন শাটডাউন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। তবে কর্মসূচির কারণে ওই রেলপথে ট্রেনের শিডিউল বিপর্যয় না হলেও রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন লাহিড়ীমোহনপুর স্টেশনে ৩০ মিনিট অপেক্ষা করতে বাধ্য হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন বেশ গুরুত্বপূর্ণ। কয়েক হাজার যাত্রী স্টেশন ব্যবহার করলেও তিনটি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি করে না।
ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়া রেলস্টেশন শাটডাউন
রংপুর, চিলাহাটি ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন শাটডাউন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রংপুর, চিলাহাটি ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন শাটডাউন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।










