আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। গতকাল সকালে শহরের বিভিন্ন স্থানে জেলা বিএনপির আহ্বায়ক মো. সৈয়দ হোসেন ও সদস্য সচিব শাহাদাৎ হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।  এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, বিএনপি নেতা মিজানুর রহমান মুবিন, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার সাফায়াত হোসেন ও ছাত্রদল নেতা গিয়াস সরদার দিপু।