চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার মহানন্দা সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়।
গ্রেফতার রয়েল হাসান অরণ্য শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের পারচোকা মাদ্রাসা বাজার এলাকার মৃত আল মামুনের ছেলে। তিনি শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন। পুলিশ জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।










