চাঁদপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নের বাখরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বাখরপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন খাদিজা আক্তার (৩০)। দুই ছেলেকে নিয়ে গোসল করতে নামেন পুকুরে। এ সময় দুই ছেলে পানিতে তলিয়ে গেলে খাদিজা আক্তার প্রথমে বড় ছেলেকে উদ্ধার করেন। ছোট ছেলে আবু বকরকে (৭) উদ্ধার করতে গিয়ে দুজনই ডুবে মারা যান। এছাড়া একই দিন বালিয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মাকসুদা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে মৃত্যু
চাঁদপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।










