স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিশেষ উপহার দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারাই আমাদের প্রকৃত নায়ক। পৃথিবীর বুকে বাংলাদেশের পরিচয় তারাই এনে দিয়েছেন।’