ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং থেকে প্রবাসীর ৬৩ লাখ টাকা লোপাটের অভিযোগে মামলা হয়েছে। গতকাল কোটচাঁদপুর থানায় সিনিয়র রিলেশনশিপ অফিসার ও শাখা ব্যবস্থাপক নুরুন্নবী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য রাজিবুল কবির রাজিব ও তার ভাই মনিরুল ইসলামকে।

এর আগে গত মঙ্গলবার ঢাকা থেকে আসা তদন্ত দলের দুই সদস্য ব্যাংকটির ঝিনাইদহ শাখায় এ-সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করেন। রাজিবুল ব্যাংক এশিয়ার সাবেক এজেন্ট এবং মনিরুল ইসলাম বর্তমান এজেন্ট।

ব্যাংক এশিয়ার ঝিনাইদহ শাখার ম্যানেজার সাইফুর রহমান জানান, ঢাকার তদন্ত দল নিবিড়ভাবে বিষয়টি তদন্ত করে গ্রাহকের টাকা লোপাটের তথ্য পায়।