চুয়াডাঙ্গায় সাংবাদিকদের নিয়ে কৃষিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্টের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কচি। কর্মশালায় পানির ব্যবহার কম করে, রাসায়নিক সার ব্যবহার ছাড়া বিষমুক্ত কৃষি পণ্য উৎপাদন এবং আধুনিক কৃষি ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়।