পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (জিআই) জিল্লুর রহমান বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম অত্যন্ত সুস্বাদু। সারা দেশেই এখানকার আমের সুনাম রয়েছে। এমনকি বিদেশেও গিয়েছে। তাই এ জেলার আম দিয়ে বাংলাদেশকে বিশ্বে পরিচিত করা সম্ভব। শুধু দরকার ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই)। গতকাল চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্টুরেন্টে রুমে ক্ষীরশাপাতি আমের ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব মেধা সম্পদ সংস্থার লিগ্যাল অফিসার ম্যটিও গ্রাগনানিসহ আমচাষীরা।