গতকাল জেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ, নৌপুলিশ, জিআরপি পুলিশ ও রেলওয়ে বিভাগের যৌথ অভিযানে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন। তিনি জানান, এ স্থানটি বিনোদন কেন্দ্র। দীর্ঘদিন ধরে স্থানটি অবৈধভাবে দখল করে রেখেছে কিছু মানুষ।