ঢাকার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে একটি শ্রমিক কলোনির কমপক্ষে ১৫টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার (০৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় হারুন অর রশিদের শ্রমিক কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে টিনশেডের ১১টি ও বড় ৪টি কক্ষ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক কলোনির মালিক।










