চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড়ে অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী আর্ট ক্যাম্প। বুধবার শুরু হওয়া আর্ট ক্যাম্পটি গতকাল বিকালে শেষ হয়। এতে চট্টগ্রামের ১৫ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। রঙতুলিতে প্রাণ-প্রকৃতির রূপ, পরিবেশ সচেতনতা ও পরিবর্তিত সময়ে শিল্পের অমর্যাদার বিষয়টি তুলে আনা হয়েছে। আর্ট ক্যাম্পের তত্ত্বাবধায়ক ও শিল্পী ভাস্কর অলোক রায় বলেন, ‘বাংলাদেশের পরিবর্তিত সময়ে একটা অস্থিরতা চলছে। সেই অস্থিরতা নিয়ে শিল্পী মনের ভাবনা ক্যানভাসের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।’