বরিশালে বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। গতকাল বিকালে বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বঙ্গবন্ধু উদ্যানে মেলা উদ্বোধন করেন। মেলায় ৩৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অর্ধশতাধিক স্টলও রয়েছে। ৯-১৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশু একাডেমির শিক্ষার্থীদের নিয়ে কচিকাঁচার উৎসব, চিত্রাঙ্কন, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।