চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আবির আহাম্মেদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় ঘুরতে আসা আরো দুই শিশু পানিতে তলিয়ে গেলেও তাদের উদ্ধার করেন এলাকাবাসী। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চাঁদপুর নৌ-ফায়ার স্টেশনের ডুবুরিরা আবিরের মৃতদেহ উদ্ধার করেন। আবির চাঁদপুর শহরের প্রফেসরপাড়ার সুমন মিয়ার ছেলে।
পানিতে ডুবে মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আবির আহাম্মেদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আবির আহাম্মেদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।










