ঝিনাইদহে সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনাবিষয়ক দুই দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠানের সমাপনী হয়েছে। গতকাল সিও সংস্থার প্রশিক্ষণ বিভাগ আয়োজিত সমাপনীতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে নতুন নিয়োগপ্রাপ্ত জোনাল ম্যানেজার, আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও মাঠ কর্মকর্তারা অংশ নেন।

সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সামছুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্সের পরিচালক এবং জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শাপলা ইসলাম এবং সিও সংস্থার আইনবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ টিপু সুলতান।

বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করা হয়।