‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ভালুকায় গতকাল বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বিশ্ব শিশু ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে শোভাযাত্রা ও আলোচনা হয়েছে।

এ সময় ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ, মহিলাবিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।