নভেল করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মংসাপ্রু চৌধুরী অপুর সহায়তায় এসব সিলিন্ডার বিতরণ করা হয়। গতকাল দুপুরে জেলা সদর হাসপাতালে সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশের কাছে সিলিন্ডারগুলো তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা, জুয়েল ত্রিপুরা, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজ্যোতি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।