সিরাজগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী এ প্রতিযোগিতা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।