সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বজয়ের নতুন অভিযাত্রায় এগিয়ে চলেছে। গতকাল নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে ১৩৭ রোগীর মাঝে ৬৮ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। নেত্রকোনা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আলাল উদ্দিন প্রমুখ।