রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশ-চীন সম্পর্কের পঞ্চাশ বছর: সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এ সেমিনার আয়োজন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, ‘চীন সুনীল অর্থনীতি সহযোগিতায় শীর্ষস্থানীয় বৈশ্বিক অভিনেতা। প্রায় ২০টি আফ্রিকান দেশের সঙ্গে মৎস্য সহযোগিতা সম্প্রসারণ করেছে তারা। সুনীল অর্থনীতি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের চাবিকাঠি; তাই সামুদ্রিক মৎস্যসহ এ খাতের সুযোগ কাজে লাগাতে চীনের সঙ্গে সহযোগিতা করা উচিত।’