জয়পুরহাটে আইনি তথ্য ও সেবা ডেস্ক চালু করা হয়েছে। গতকাল বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ তথ্য সেবা ডেস্ক উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ নুর ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা লিগ্যাল এইড অফিসার সামিউল ইসলাম, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল। উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, কোর্ট ইন্সপেক্টর আব্দুল লতিফ খানসহ সংশ্লিষ্টরা।