ময়মনসিংহের ত্রিশালে গর্ত থেকে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকার মানুষ টনাস্থলে ভিড় করেছেন।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই নারী ও শিশুকে হত্যা করে আনুমানিক সপ্তাহখানেক ধরে মরদেহ মাটিতে পুতে রাখা হয়েছে। ঘটনার দিন শেয়াল একটি শিশুর মরদেহ গর্ত থেকে টেনে বের করে আনে। পরে স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে গর্ত খুড়ে আরেক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে।