বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের প্রথম দিনে চট্টগ্রামে রোড মার্চ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিকালে ষোলশহর স্টেশন থেকে শুরু হওয়া কর্মসূচি মুরাদপুর হয়ে বহদ্দারহাটে গিয়ে শেষ হয়। এ সময় ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। এছাড়া ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে শেখ হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি উঠে আসে। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।