চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুল আরেফিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলায় আসাসিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ বিএনপি-জামায়াতের বিভিন্ন স্তরের ৪৫৩ জন নেতাকর্মী।









