গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদ্য সাবেক চেয়ারপার্সন অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীর অবদান অসামান্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিব্বুর রহমান মুহিব। আজ শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘সেলিব্রেটিং দ্য লিগেসি অব এন একাডেমিক তাসনিম সিদ্দিকী' নামক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষকতার পাশাপাশি গবেষণা খাতে অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকীর সঙ্গে সম্পৃক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, বন্ধু, ডক্টরেট ও এমফিল প্রোগ্রামে তাকে মেন্টর হিসেবে পাওয়া এবং বর্তমানে গবেষণা ও পলিসি মেকিং সংক্রান্ত অনেক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিতুর রহমান মুহিব বলেন, গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে ড. তাসনিম সিদ্দিকীর অবদান অসামান্য। তিনি তার গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলগত কাজ শুরু করেন ২০১৫ সালে। আন্তর্জাতিক পরিসরে এই কৌশলপত্রটি প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল এইচএম মাকসুদ কামাল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান সহ  শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।