অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে মেহেরপুরের গাংনী উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপুসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান শেষে রাত ১১টার দিকে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়। আটকরা হলেন সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপু, রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জ্বল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গাংনী উপজেলার উত্তরপাড়ায় শাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। সিপুর মাধ্যমে অনেকে জুয়া খেলার সঙ্গে সম্পৃক্ত —এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দুটি দল রাতে সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়।










