গাজীপুরের কালিয়াকৈর ষ্টপ স্টার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের
ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে
চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ কমলা খাতুন (৬৫) মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৪ জনে
দাঁড়াল।
উল্লেখ্য, গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরে শফিকুল ইসলাম খানের
বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাদের সবার অবস্থাই
আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।










