ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ছয় বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। গতকাল বাঘডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হবে।