নেত্রকোনার হাওরাঞ্চলে ফসল রক্ষাবাঁধ মেরামতবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পৌর শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনা কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সভায় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী, পিআইসির সভাপতি ও সম্পাদকরা অংশ নেন। এতে ২০৬টি পিআইসির কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার।
নেত্রকোনায় ফসল রক্ষাবাঁধ মেরামতবিষয়ক মতবিনিময়
নেত্রকোনার হাওরাঞ্চলে ফসল রক্ষাবাঁধ মেরামতবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার হাওরাঞ্চলে ফসল রক্ষাবাঁধ মেরামতবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।










