নেত্রকোনার মগড়া নদী দখল ও দূষণ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। সভাপতিত্ব করেন বেলা নেত্রকোনা জেলা নেটওয়ার্ক মেম্বার ও বেসরকারি উন্নয়ন সংস্থা এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান।