মেহেরপুরে
সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মুজিবনগর
সড়কের নতুনগ্রাম এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সকালে ওই
এলাকার বাঁশঝাড়ে একটি বিধ্বস্ত মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার কিছুটা
দূরে পাওয়া যায় দুজনের মরদেহ। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে মরদেহ দুটি
উদ্ধার করে।
নিহত একজন উপজেলার দারিয়াপুর গ্রামের রাহিদুল ইসলাম (২৩) ও অপরজন বিজন হোসন (২০)। রাহিদুল যশোর জেলা আনসারের সদস্য এবং বিজন মুজিবনগর ডিগ্রি কলেজের শিক্ষার্থী। ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য রাতে বাড়ি থেকৈ বের হয়েছিল রাহিদুল। তাকে এগিয়ে দেয়ার জন্য সঙ্গে যাচ্ছিল বিজন।
এরই
মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমল হোসেন। তার ধারণা,
দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। মরদেহ দুটি পরিবারের কাছে
হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।










