চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর মকরমপুর শ্মশানঘাটে হিন্দু সম্প্রদায়ের স্নান উৎসব পালিত হয়েছে। মকরমপুর মহাশ্মশান কমিটির আয়োজনে সকাল থেকে গঙ্গাস্নান উৎসবে জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করে।  গঙ্গাস্নান শেষে বাড়ি ফেরার সময় অনেকে ঘটিবাটি করে গঙ্গার জল নিয়ে যান। এ সময় পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।