‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। এতে শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের তিন সাবেক শিক্ষককে সম্মাননা দিয়েছে রাবি প্রশাসন।

রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত তিনজন হলেন, ড. মু. আযহার উদ্‌-দীন, ড. এম. নজরুল ইসলাম ও ড. মামনুনুল কেরামত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান । এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, সাবেক শিক্ষক ও রাকসু প্রতিনিধিরা।