নারী চিকিৎসক ডা. মাহজাবিন হক মাশার চোখের দৃষ্টি নষ্ট করে দেয়ার অভিযোগে লেজার বিশেষজ্ঞ ডা. দীপক কুমার নাগের বিচার দাবিতে গতকাল ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ ময়মনসিংহবাসীর ব্যানারে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা নগরীর টাউন হলের মোড় থেকে কাচারির মোড় পাটগুদাম ব্রিজ মোড় পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন।
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহার পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বশিপ) জেলা শাখার সভাপতি ও নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমদ শফিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, স্বাশিপ নাসিরাবাদ কলেজ শাখার সভাপতি অধ্যাপক মো. জালাল উদ্দিন, স্বাশিপ বিভাগীয় শাখার মহিলাবিষয়ক সম্পাদক নাসিরাবাদ কলেজের অধ্যাপক তাছলিমা বেগম, হুমায়ুন কবির হিমেল, উইমেন চেম্বার নেত্রী সৈয়দা সেলিমা আজাদ ও আইনুন নাহার, জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, সম্পাদক সোমনাথ সাহা প্রমুখ।










