দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আজ থেকে এ দামে স্বর্ণ বিক্রি হবে।
সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাফে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ছিল ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। এর আগে ১৯ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল।










