গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের তেরীবাজার এলাকায় হিল্লোল মার্কেটের হেনা ডিজিটাল স্টুডিওতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দোকানের ভেতরের মালপত্র তছনছ হয়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।