ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, ডিও লেটার প্রদান ও ঘোষণার পরও মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।










