সিরাজগঞ্জের চৌহালীতে ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল ভোরে অভিযান চালিয়ে এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকা ঘাট থেকে চালগুলো উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।