‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন প্রমুখ।