ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১টার দিকে নগরীর গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক। ঘটনার প্রকৃত কারণও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণী ওই ভবনে আসা-যাওয়া করতেন। প্রেমঘটিত বিষয় থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ছাদ থেকে পড়ে মৃত্যু
ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।










