মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকাণ্ডে নূরজাহান বেগম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৬টার দিকে রাজনগর উপজেলার পূর্ব কদমহাটায় ময়না মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মা নূরজাহান বেগমসহ ছয় সদস্যদের পরিবার নিয়ে টিনশেডের একটি বাড়িতে থাকতেন ময়না মিয়া।