ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে অজ্ঞাতনামা এক বৃদ্ধকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যার খবর পাওয়া গেছে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্বার করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।